🌟#অনুপ্রেরণা🌟
🌟#অনুপ্রেরণা🌟
নিজেকে অসহায় ভেবেই আমাদের দিনের অর্ধেক চলে যায়।জীবনে আর কিছু হবেনা ভাবতে ভাবতেই আমাদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়।নিজেকে নিয়ে দু'লাইন সমালোচনা শুনলেই পৃথিবীতে নিজেকে অযোগ্য ভেবে দুশ্চিন্তায় মাথাব্যথা উঠে যায়।কোন কাজ প্ল্যান মতো না হলেই,দু'একবার হেরে গেলেই কারো কারো অপমানে আত্মহত্যা করতে ইচ্ছে করে।🚫আপনার জীবনটা কি এতোটাই ঠুনকো, এতোটাই সস্তা⁉
কিছু হলেই নিজেকে অযোগ্য ভাবা,মরে যেতে চাওয়া,দুশ্চিন্তায় রাতের ঘুম নষ্ট করার নাম জীবন নয়।
দেখা হলে সবাই জানতে চায় "ভালো আছেন?" অথচ এটা কেউ জানতে চাইবেনা সর্বশেষ আপনি কি কারনে খারাপ ছিলেন।জীবনের প্রতিটা সেকেন্ডকে উপভোগ করুন।এমনকি এক ফোঁটা পানি খেলে,সেটাও তৃপ্তি নিয়ে খান।এমন একটা দিন আসবে যেদিন আপনার ব্যাংক একাউন্টে অনেক বছরের জমানো টাকা থাকবে, আপনার বিছানার পাশে পরে থাকবে সাড়ি সাড়ি এটিএম কার্ড আর চেকবই।সেদিন এগুলো কোন কাজেই আসবেনা।সবচেয়ে বড় ডাক্তারটিও আপনার বিছানার পাশে ব্যর্থ হয়ে বসে থাকবে,আপনার শরীর টা তখন চলে যাবে সকল চিকিৎসার ঊর্ধ্বে। কারন আপনি মৃত। সেদিন জীবনের সব শেষ। ইচ্ছে হলেও এক সেকেন্ড পেছনে এসে জীবন টাকে আর উপভোগ করতে পারবেন না।মারা যাবার পর হাজার চেষ্টা করলেও একটা দিন বেশি বেঁচে প্রিয় মানুষটিকে আর 'ভালোবাসি' বলতে পারবেন না।কিছু বলার থাকলে আজই বলুন,কিছু করার থাকলে আজই করুন।
এটাই - জীবন।আজকের রাতের ঘুমটাই যে আমাদের শেষ ঘুম হবেনা, সেটার কি কোন গ্যারান্টি আছে⁉
আপনার আমার দারিদ্রতাকে,অসহায়ত্বকে পুঁজি করে যারা সিনেমায় রোল প্লে করছে,তারা রাতারাতি সুপারস্টার হয়ে যাচ্ছে,অথচ দিনশেষে আপনি আমি যেখানে ছিলাম সেখানেই পরে আছি।কারন আমরা পুরো জীবনটাকে সামান্য দুঃখ কষ্ট নিয়ে এতোটাই দুশ্চিন্তায় ভুগি,সেখানে সুখ আসার পথটাই বন্ধ করে রাখি।
সাকিব শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশকে কবে জিতিয়ে দিয়ে অলরাউন্ডার হয়ে গেছে সেটা ঐ রিকশাওয়ালা চাচা জানেন না,সেটা নিয়ে তার মাথা ব্যথাও নাই।দিনশেষে বাজার করার মতো ২০০ টা টাকা নিয়ে ঘরে ফিরতে পারলেই তিনি সুখী।ডোনাল্ড ট্রাম্প কত ভোটে হিলারীকে পরাজিত করে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সেটা আপনার বাসার কাজের বুয়াটা জানেই না এসব নিয়ে তার মাথাব্যথাও ছিলোনা।দিনশেষে স্বামীর জন্য কিছু টাকা ঔষধ নেয়ার মতো টাকা থাকলেই সে সুখী।এন্ড্রয়েডের নতুন কোন ভার্সন এবার মার্কেটে এসে বাজিমাৎ করে দিয়েছে,সেটা গ্রামের ঐ বুড়ো লোকটা জানেই না।তার নাতিটা এবার হাঁটতে শিখেছে এটাই তার জন্য বাজিমাৎ করা সংবাদ।
আমি বিশ্বাস করি এভাবেই সুখকে খুজে নিতে হয়।জীবনের একটা সেকেন্ড ও হারাবেন না দুশ্চিন্তায় সময় দিয়ে।স্রষ্টা আপনাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন,একদিন সে উদ্দেশ্য শেষে আপনাকে আমাকে সবাইকে বিদায় নিতে হবে।এখানে রাগ,অভিমান,ক্ষোভ,দুঃখ,কষ্ট নিয়ে জীবন টাকে পার করার জন্য জন্মেনি।হাসতে হাসতে জীবনটা সুখে রেখে উদ্দেশ্য সফল করে যেতেই আপনার আগমন হয়েছিলো।💯🚩

No comments